বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় বনজীবি মুন্ডা নারীদের  মাঝে নৌকা বিতরণ  

সংবাদদাতা,খুলনা :    |    ০৬:২৯ পিএম, ২০২০-০৯-১৯

খুলনায় বনজীবি মুন্ডা নারীদের  মাঝে নৌকা বিতরণ  


সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় অসহায় বনজীবি নারীদের মাঝে বিনামূল্যে ১৩টি ডিঙ্গি নৌকা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৬নং কয়রা সরকারি প্রাথিমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নৌকার বৈঠা তুলে দেয়া হয়। 
এলজি ইলেকট্রনিক্সের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভলপমেন্ট (আইসিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা সদর ই্উপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আইডিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশিকুজ্জামান। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-বাহারাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আইসিডি’র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, রাব্বির হোসেন প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন,  অসহায় মানুষের কল্যানে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে বাঘ বিধবা পরিবারের পূর্নবাসন, অসহায় বনজীবি মুন্ডা নারীদের মাঝে নৌকা বিতরণসহ নানামুখী কর্মসূচী বাস্তবায়নে আইসিডি’র মাধ্যমে এলজি ইলেকট্রনিক্স সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডি কোভিড-১৯ মোকাবেলা, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানবিতরণসহ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে কাজ করছে। এছাড়া স্থানীয় কেওড়াকাটা পর্যটন কেন্দ্র বাস্তবায়নের দাবীতে আইসিডির ভূমিকা ইতিবাচক বলে তিনি জানান।
পরে অতিথিরা পাশ্ববর্তী নদীর ঘাটে বনজীবি নারীদের হাতে ১৩টি ডিঙ্গি নৌকার বৈঠা তুলে দেন। 
প্রসঙ্গত, উপকূলীয় জনপদ কয়রায় মুন্ডা সম্প্রদায়ের নারীরা সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে জীবীকা নির্বাহ করে থাকেন। যে কারণে তাদের কাছে ডিঙ্গি নৌকা খুবই প্রয়োজনীয় বাহন। 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর